মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

দিনাজপুরে শীতের আমেজে গরম কাপড় কিনতে দোকানে দোকানে ক্রেতাদের ভিড়

মুক্তিযোদ্ধার কন্ঠ ১২৫ বার পঠিত ২ মিনিটের পাঠ

অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি ।। শীত বাংলা সনের পঞ্চম ঋতু। ঋতু পুরিক্রমায় এখন শীত কাল। বাংলা সাল হিসেব করলে পৌষ ও মাঘ এই দুই মাস শীতের প্রকপ সবচেয়ে বেশি। আবার কখনো মেঘলা আকাশের কারনে সারাদিন সূর্যর মুখ দেখা যায় না। তখনি মানুষের মাঝে ঠান্ডার প্রকপ বেশি অনুভূত হয়।

বাংলাদেশের ৬৪ টি জেলার মধ্যে দিনাজপুর ,ঠাঁকুরগাও, পঞ্চগড়ে  অন্য জেলাসমূহের তুলনায় একটু বেশি ঠান্ডা অনুভূত হয়। বিশ্বের সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ এই জেলাগুলোর পাশে অবস্থান হওয়ায় এই জেলাগুলোতে ঠান্ডা তুলনামূলক বেশি।
দিনাজপুরে শীত বৃদ্ধির সাথে সাথে দেখা দিয়েছে বিভিন্ন শীত জনিত রোগ। এই শীতের হাত থেকে রক্ষা পেতে যে যার সাধ্য মতো কিনছে শীতের গরম কাপড়।
​দিনাজপুর জেলাশহর ও উপজেলা শহরগুলোতে কয়েকদিন পর্যবেক্ষন করে দেখা যায় শীতের কাপড় কিনতে দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। দিনাজপুর শহরের জেলরোড মার্কেট,গুরশান মার্কেট, মুৎফর নেসা টাওয়ার, উত্তরা মার্কেটে ক্রেতাদের ভীর তুলনামূরক বেশি। এছাড়া দিনাজপুর বড়মাঠে অবস্থিত অস্থায়ী শীতের কাপড় বিক্রির দোকানগুলোতেও ক্রেতার সমাগম চোখে পড়ার মতো।
তবে প্রচন্ড শীতের কারনে চরম বিপাকে পড়তে হয়েছে খেটে খাওয়া সাধারন মানুষদের গরম কাপড় কেনার সামর্থ না থাকায় তারা কোন করম আগুনের তাপ নিয়ে সকালে শীত নিবারন করছে।
দিনাজপুরের রেললাইন বস্তি,দপ্তরিপাড়া ঘুড়ে দেখা যায় হতদরিদ্র ছিন্নমূল মানুষেরা মতবেতর জীবন যাপন করছে।