গাইবান্ধায় আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত
মোঃ মেহেদী হাসান, গাইবান্ধা ।। আসাদুজ্জামান গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সকাল ৯টার দিকে শান্তির পায়রা উড়িয়ে গাইবান্ধা আঞ্চলিক গণিত উৎসবের উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। এর আগে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা, জাতীয় গণিত উৎসব ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করা হয়।
এ সময় বক্তব্য দেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, গাইবান্ধা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম নকিবুল হাসান, আসাদুজ্জামান গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইদ্রিশ আলী, বিশিষ্ট সাহিত্যিক ও ছড়াকার আবু জাফর, প্রথম আলোর প্রতিনিধি শাহাবুল শাহীন প্রমুখ। পরে আসাদুজ্জামান গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন জেলা প্রশাসক।
জেলার শীর্ষস্থানীয় ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন শিক্ষার্থী এই উৎসবে অংশ নেয়।
