মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কথাসাহিত্যিক মোশতাক আহমেদের একক বইমেলার উদ্ভোধন

Muktijoddhar Kantho ৬২ বার পঠিত ১ মিনিটের পাঠ

বিশ্বজিৎ দাস বিজয়, ঢাকা: অনিন্দ্য প্রকাশের আয়োজনে জনপ্রিয় কথাসাহিত্যিক মোশতাক আহমেদ -এর একক বইমেলা উদ্ভোধন।

শাহবাগের পাবলিক লাইব্রেরী চত্বরে বিকেল ৩.৩০ মিনিটে এই মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক কালের কন্ঠের সম্পাদক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। এসময়ে আরও উপস্থিত ছিলেন গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক অশীষ কুমার সরকার, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সাবেক সভাপতি ওসমান গণি, সমিতির নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়ক।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব আলী ইমাম।এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির সভাপতি মাজহারুল ইসলাম। উল্লেখ্য, বইমেলাটি চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।