মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

দিনাজপুরের ফুলবাড়িতে ডাকাত দলের সদস্য আটক

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি ।। দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলায় রমেশ বৈশাগু (৪৫) নামের এক অন্ত জেলা ডাকাত দলের সদস্যকে আটক করা হয়েছে।

রোববার গভীর রাতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় পৌর এলাকার রামচন্দ্রপুর হতে তাকে আটক করা হয়।
আটক রমেশ বৈশাগু ফুলবাড়ি উপজেলার শিবনগড় ইউনিয়নের শমসের নগর বালিহাপুর এলাকার নগেন্দ্র নাথের ছেলে।

 

পুরিশ জানায় সে অন্ত জেলা ডাকাত দলের সদস্য। তার নামে ফুলবাড়ি, বিরামপুর, জয়পুরহাট জেলা পাচবিবি থানায় একাধিক মামলা আছে।