ভালুকায় মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
মোঃ তোফাজ্জল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ।। ভালুকায় রবিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা আইন শৃংখলা কমিটির নিয়মিত মাসিক সভা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উথুরা ইউনিয়নে জৈনক ব্যক্তির পক্ষে জমি দখলের ঘটনায় জড়িয়ে পড়ায় ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মামুন অর-রশিদের বিরুদ্ধে একটি প্রস্তাব উত্থাপন করে ঐ ইউপি চেয়ারম্যান বজলুর রহমান তালুকদার তার বক্তব্যে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বলেন, ওসি মামুন জৈনক ব্যক্তির ২একর জমি ক্রয় করলেও ওসি মামুন একটি পরিবারকে উচ্ছেদ করে ৫ একর জমি দখলের চেষ্টা চালায়, এসময় আমার সাথে ওসির বাক বিতন্ডা হয়। পরে ওসি আমার মেয়ের জামাতাকে মাদক থাকতে পারে সন্দেহে আটক করে থানায় নিয়ে আসে।
চেয়ারম্যান বজলুর রহমান তালুকদার আরও বলেন, থানা থেকে সাদা কাগজে স্বাক্ষর রেখে পরে জামাতাকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে রাজৈ ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম বাদশা সকল ইউপি চেয়ারম্যানদের ভাবমূর্তী ক্ষুন্ন করেছে বলে উল্লেখ করেন।
সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, টাকার বিনিময়ে শিল্পপতিদের পক্ষে জমি দখলের ঘটনায় অত্যন্ত দুঃখ জনক। তিনি বলেন, সরকারী কর্মকর্তারা যাতে কোন প্রকার দূনীর্তি না করে তার জন্য তাদের বেতন দ্বিগুন বৃদ্ধি করেছে। তিনি মাঝেমধ্যে থানায় জমি সংক্রান্ত শালিস দরবার না করার জন্য সভায় উপস্থিত ওসি (তদন্ত) হযরত আলীকে পরামর্শ দিয়ে বলেন, জমির মালিকানা নির্ধারণের এখতিয়ার এক মাত্র আদালতের।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল ওসির এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, জমি সংক্রান্ত কোন প্রকার দখল বা মালিকানা নির্ধারণের এখতিয়ার পুলিশের নেই। = আইন শৃংখলা আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান মনিরা সুলতানা মনি, মেদুয়ারী ইউপি চেয়াম্যান জেসমিন নাহার রানী, ভরাডোবা ইউপি চেয়ারম্যান শাহ আলম তরফদার, ধীতপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম, বিরুনীয়া ইউপি চেয়ারম্যান রিদওয়ান সারোয়ার রব্বানী, মল্লিকবাড়ী ইউপি চেয়ারম্যান এস এম আকরাম হোসাইন, ডাকাতিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল ইসলাম ও কাচিনা ইউপি চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন।
পরে একই স্থানে উপজেলা পরিষদের মাসিক সনম্বয় কমিটির নিয়মিত সভা উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে সদস্যবৃন্দ আলোচনায় অংশনেন।