মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ছাতকে কলেজ ছাত্রীসহ দু’কিশোরির আত্মহত্যা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা ।। ছাতকে একদিনের ব্যবধানে কলেজ ছাত্রীসহ গলায় ফাঁস দিয়ে দু’কিশোরি আত্মহত্যা করেছে।

এদের মধ্যে সোমবার শহরের বাগবাড়ি গ্রামের আবু মিয়ার মেয়ে কলেজ পড়ূয়া মারজিয়া আক্তার ওরফে জলি বেগম (১৮) ও শনিবার নোয়ারাই গ্রামের আনোয়ার মিয়ার মেয়ে নাজিমা আকতার (১৬) নামের দু’জন আত্মহত্যা করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত জলি বেগম বাসার ফ্যানের সাথে গলার ওড়না পেছিয়ে ও নাজিমা আকতার একই কায়দার আত্মগত্যা করেছে। তবে আত্মহত্যার কোন কারণ জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এব্যাপারে থানায় পৃথক দু’টি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।