চিলমারীতে ২০১৮ শিক্ষাবর্ষের এসএসসি গরীব ও মেধাবী পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
এস এম আশিকুর রহমান, (চিলমারী) কুড়িগ্রাম ।। কুড়িগ্রামের চিলমারীতে রমনা ইউনিয়ন যুব সমাজ কল্যাণ সংস্থার যুব ফোরাম এর উদ্যোগে এস এস সি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে ।
আজ সকাল ১১টায় রমনা ইউনিয়ন সমাজ কল্যান সংস্থার হলরুমে সংস্থাটির চেয়ারম্যান আলহাজ¦ মোঃ হাবিবুর রহমান এর সভাপতিতে ও রেডিও চিলমারী’র কথা বন্ধু এস. এম. আশিকুর রহমানের সঞ্চালনায় চিলমারী’র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমনা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজগার আলী সরকার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রমনা ২নং ওয়ার্ডের ইউপি সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের, পাত্রখাতা রিয়াজুল জান্নাহ দাখিল মাদরাসার সুপারিন্টেনডেন্ট মাওলানা আব্দুল আজিজ আকন্দ, চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদুর রহমান সাজু, মুদাফৎথানা এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসবিরুল ইসলাম রকেট সহ প্রমুখ ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আজগার আলী সরকার বলেন, সামাজিক উন্নয়নকল্পে যুবকদের যে দায়বদ্ধতা আছে তা, সংস্থাটির কার্যক্রমে দেশের জন্য সহায়ক ভুমিকা পালন করবে। পরে উপকারভোগী ছাত্র ছাত্রীদের মধ্য থেকে এক শিক্ষার্থী তার অভিমত ব্যক্ত করেন।