মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

লক্ষ্মীপুরের রায়পুরে বিভিন্ন প্রজাতীর শতাধিক পাখি কিটনাশক প্রয়োগে হত্যা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৫ বার পঠিত ২ মিনিটের পাঠ

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা ।। যেই পাখিগুলো ভোর রাত থেকে কিচির মিচির শব্দে সৃষ্টিকর্তাকে ডাকে মানুষের ঘুম ভাঙ্গায়, সেই পাখি গুলো আজ হারিয়ে যাচ্ছে কিছু মানুষ রুপি অমানুষের কারণে। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী এলাকায় স্টিল ব্রিজ বাজারে বিভিন্ন প্রজাতির প্রায় ২ শতাধিক পাখি কিটনাশক দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় বিল্লালের বিরুদ্ধে। সে কুচিয়ামারা এলাকার এছহাক মিয়ার পুত্র।

সরেজমিনে গেলে প্রত্যক্ষদর্শী ফিরোজ আলম সাংবাদিকদের জানান, প্রতিদিন সকালে বিভিন্ন প্রজাতির পাখিদের আমি নিয়মিত খাবার দিয়ে থাকি এবং বাজারের অনেক ব্যবসায়ী এদের খাবার দিয়ে থাকে। আজ বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো খাবার দিতে গেলে দেখি শত শত পাখি ঘটনাস্থলে মৃত অবস্থায় পড়ে আছে। পরে খোঁজ নিয়ে জানতে পারি বখাটে বিল্লাল পাখি গুলোকে খাবারের সাথে কিটনাশক মিশিয়ে হত্যা করেছে। এ ঘটনা শুনে স্থানীয় ব্যবসায়ীরা পুলিশ প্রশাসনের কাছে বখাটে বিল্লালের বিরুদ্ধে পাখি হত্যার বিচার চেয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছে। ঘটনার পর থেকে বখাটে বিল্লাল পলাতক রয়েছে।

অভিযুক্ত বিল্লালের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। পরে তার বাবা এসহাক মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, পাখিগুলো প্রতিদিন আমাদের খেতের টমেটো গুলো খেয়ে ফেলায় আমার ছেলে টমেটো ক্ষেতে কিটনাশক প্রয়োগ করে তাতে পাখিগুলো মারা যায় এতে আমাদের কোন দোষ নাই।

হাজীমারা ফাড়ি থানার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন এর সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি জেনেছি, ঘটনাস্থল তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।