কুড়িগ্রামের চিলমারীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
এস, এম আশিকুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) ।। আজ (শুক্রবার) সকালে উপজেলার ৪নং রমনা মডেল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে কনসার্ন ওয়াল্ড ওয়াইড এর সহায়তায় এবং ইউএনওপিএস ইউকে এইড এর অর্থায়নে উত্তর-পশ্চিমা লে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারে বন্যা পরবর্তী সহায়তা প্রদান প্রকল্পের আওতায় ১‘শ ৬০টি পরিবারের মাঝে নগদ ৪ হাজার টাকা করে প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মির্জা মুরাদ হাসান বেগ উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে আরডিআরএস বাংলাদেশ এর কর্মসূচি সমন্বয়কারী মোঃ শরীফুল ইসলাম খান, কনসার্ন ওয়াল্ড ওয়াইড এর কনসোটিয়াম ম্যানেজার মোস্তফা সাদেক, রমনা মডেল ইউপি চেয়ারম্যান মোঃ আজগার আলী সরকার ও সাপ্তাহিক যুগের খবর পত্রিকার সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার প্রমুখ বক্তব্য রাখেন।