সলঙ্গায় সেলিনা মির্জা মুক্তির গণ সংযোগ
ছানোয়ার হোসেন, সিরাজগনঞ্জ ।। সিরাজগঞ্জ-৪, উল্লাপাড়া-সলঙ্গা নির্বাচনী এলাকায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সেলিনা মির্জা মুক্তি নৌকা মার্কা প্রতীক নিয়ে সলঙ্গায় গণ সংযোগ করেছেন। গতকাল শুক্রবার সকাল ১১ টার দিকে সলঙ্গা বাজার সহ আশেপাশের এলাকায় গণ সংযোগ ও উঠান বৈঠক করেছেন। পলাশ ডাঙ্গা যুব শিবিরের মুক্তিযুদ্ধের কমান্ডার, বর্ষীয়ান নেতা, সাবেক এমপি মরহুম আব্দুল লতিফ মির্জার সুযোগ্য কন্যা তার পিতার স্মৃতিকে ধরে রাখার জন্য দীর্ঘদিন ধরে এ আসনের নির্বাচনী এলাকায় গন সংযোগ ও উঠান বৈঠক সহ নানা ভাবে নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন।
দলীয় মনোনয়ন পেতে দিনরাত তিনি দলের পক্ষ্যে কাজ করে চলেছেন। দলীয় নেতা কর্মী ছাড়াও তিনি এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন। রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে তিনি নিজের অবস্থান জানান দিচ্ছেন। গন সংযোগ মুহুর্তে সলঙ্গা বাজার গো-হাটায় সাংবাদিকদের জানান, তার পিতা মরহুম আব্দুল লতিফ মির্জা উল্লাপাড়া-সলঙ্গা বাসীর জন্য ছিলেন একজন নিবেদিত প্রান। পিতার মত আমিও এলাকার উন্নয়নে আশা নিয়ে জনগনের কাছে ভোট প্রার্থনা করছি। তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে উল্লাপাড়া-সলঙ্গার উন্নয়নে জীবন দিয়ে হলেও কাজ করে যাবো।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, , সলঙ্গা থানা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা আসমা পারভীন, সলঙ্গা থানা যুবলীগের সদস্য বাচ্চু তালুকদার, থানা যুবলীগের অন্যতম সদস্য আনিছুর রহমান, থানা সেচ্ছাসেবক লীগের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ছানোয়ার হোসেন, বড় পাঙ্গাসী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি রাসেল তাং, মোহনপুর ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেকাইল মির্জা, ইউপি সদস্য হাসান, আরিফ মাহমুদ, ছাত্রলীগ নেতা রেফাইদ আহম্মেদ ডলার, সলঙ্গা থানা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক রাসেল তানভীর, সলঙ্গা থানা ছাত্রলীগ সহ অনেকে।