রায়গঞ্জ তাড়াশ সলঙ্গার উন্নয়নে কাজ করতে চাই : এমপি প্রার্থী লুৎফর রহমান দিলু
শুক্রবার সকাল ১০টায় তার জন্মভুমি সলঙ্গার চৌধুরী ঘুঘাট গ্রামে নিজ বাড়ীতে সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে ঘরোয়া পরিবেশে মতবিনিময় করেন। এমপি মনোনয়ন প্রার্থী এটিএম লুৎফর রহমান দিলু আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ম শেখ হাসিনার নির্দেশিত পথে নিষ্ঠা ও সততার সাথে বাংলাদেশ আওয়ামীলীগের নেতৃত্ব থেকে নির্বাচনী এলাকার মানুষের জন্য কাজ করার লক্ষ্যে রায়গঞ্জ, তাড়াশ-সলঙ্গার রাজনীতির ময়দানে নেমেছি। আগামীতে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। যুব সমাজের আত্মকর্মসংস্থান, এলাকার গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ান, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, শ্বশান সহ বিভিন্ন সংগঠনে আর্থিক অনুদান প্রদান ছিল তার দীর্ঘদিনের অভ্যাস। এজন্য এলাকায় তিনি একজন দানবীর হিসেবেও পরিচিত। শুধু তাই নয় আওয়ামীলীগের দুঃসময়ে তিনি দলের স্বার্থে ছিলেন নিবেদিত প্রান একজন ব্যক্তি শতকর্ম ব্যস্ততার মাঝেও এলাকার জনগনের ডাকে ছুটে যান রায়গঞ্জ, তাড়াশ-সলঙ্গার সাধারন মানুষের কাছে।
এ সময় উপস্থিত ছিলেন সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শংকর কুমার রায়, সহ সভাপতি আশরাফুল ইসলাম, সাধারন সম্পাদক সাহেদ আলী, সহ সাধারন সম্পাদক আব্দুর রশিদ খান, সাংগঠনিক সম্পাদক এম.আর মন্টু, অর্থ সম্পাদক হোসেন আলী, দপ্তর সম্পাদক ছানোয়ার হোসেন, প্রচার সম্পাদক ফারুক আহমেদ, সদস্য জি,এম স্বপ্না, সহ অন্যান্য ব্যক্তি বর্গ।