মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

শার্শায় আন্তঃ স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়

মুক্তিযোদ্ধার কন্ঠ ১২ বার পঠিত ১ মিনিটের পাঠ

আবু বকর ছিদ্দিক (রনি), শার্শা (যশোর) প্রতিনিধি ।। শার্শায় ৪৭তম আন্তঃস্কুল ও মাদ্রাসা ক্রিকেট প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় রানার্স আপ হয়েছে বেনাপোল সিনিয়র মাদ্রাসা উক্ত খেলায় ম্যান অফ দ্যা সিরিজ হয়েছে ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র তারিন। শনিবার বিকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার পূলক কুমার মন্ডল।

এ সময় আরো উপস্থিত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুজ্জামান, বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরীফ আহম্মেদ লিটন, বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের শারীরিক শিক্ষক জাহাঙ্গীর আলম সহ শার্শা উপজেলার স্কুল মাদ্রাসার শিক্ষক ছাত্র বৃন্দ।