ঝিকরগাছায় পাঠ্যপুস্তক বিতরণ উৎসব
ঝিকরগাছা (যশোর)।। সারাদেশের ন্যায় যশোরের ঝিকরগাছায় পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালিত হয়েছে। “শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১লা জানুয়ারি (সোমবার) এ দিবসটি পালিত হয়।
সকালে ঝিকরগাছা উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন যশোর-২ (চৌগাছা -ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য এ্যাড.মনিরুল ইসলাম মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, থানা অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম,উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহামুদ, জেলা পরিষদের সদস্য ইকবাল আহমেদ রবি প্রমুখ। এছাড়াও আসন গ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শাহিন-উল কবির, সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো:আহসানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। এসময় প্রশাসনের কর্মকর্তা ছাড়াও শিক্ষক-শিক্ষিকা, অবিভাবক, সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।