গণ উন্নয়ন কেন্দ্রের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ও এ্যাওয়ার্ড প্রদান
মোঃ মেহেদী হাসান, গাইবান্ধা ।। উত্তর-পশ্চিমাঞ্চলভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।
সোমবার সন্ধ্যায় সংস্থার গাইবান্ধার প্রধান কার্যালয়ে দিনব্যাপি নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, স্মৃতিচারন, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র, পিঠা উৎসব ও জিইউকে গুণিজন এ্যাওয়ার্ড প্রদান।
গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা নির্বাহী প্রধান এম. আবদুস্ সালামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, অতিরিক্ত সচিব কফিল উদ্দিন, সিভিল সার্জন আব্দুস শাকুর, উপ-সচিব আসিব আহসান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কে.এম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, উপদেষ্টা গোবিন্দলাল দাস, ডা. এবিএম আবু হানিফ, ডা: ফেরদৌস হোসেন মঞ্জু, জেলা পরিষদের সদস্য লুদলিমা পারভীন ছন্দা, আওয়ামীগ নেতা সাইফুল আলম সাকা, মুক্তিযোদ্ধা শাহ শরিফুল ইসলাম বাবলু, সহ সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সংগঠনের সাথে সম্পৃক্ত বিভিন্ন শ্রেণি পেশার নারী পুরুষ উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষা, সাংস্কৃতিক ও চিকিৎসা সেবায় বিশেষ অবদানে অধ্যাপক মাজহার উল মান্নান, জহুরুল কাইয়ুম ও নুরুল ইসলাম সরকার-এই তিনজনকে জিইউকে এ্যাওয়ার্ড ও এককালীন ১৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।