মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সৃজনশীল মেধা বিকাশ এর উদ্যোগে ছিন্নমূল শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

বিশ্বজিৎ দাস বিজয়, দঃ কেরানীগঞ্জ,ঢাকা ।। সৃজনশীল মেধা বিকাশ চুনারুঘাট এর উদ্যোগে চুনারুঘাট পৌরসভার ৭ নং ওয়ার্ডে ছিন্নমূল শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এ  সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা জনাব বিদ্যুৎ রঞ্জন পাল, জনাব শফিউল আলম শাফি,সংগঠনের সভাপতি জনাব মোঃ সাইফুর রহমান,সম্পাদক জনাব অপু তরফদার,সহঃ সম্পাদক জনাব তোফাজ্জল মিয়া,সাংগঠনিক সম্পাদক জনাব ইব্রাহিম মিয়া আলিফ,প্রচার সম্পাদক আকরামুল ইসলাম,সদস্য ফয়েজ আহাম্মেদ,আহাদ,সুমন মিয়া সহ আরো অনেক।

বক্তারা সৃজনশীল মেধা বিকাশের তরুনদের এ মহতি উদ্যোগ কে স্বাগত জানিয়ে বলেন,ছিন্নমূল শিশুদের প্রতি সৃজনশীলের এ উদ্যোগ ফলপ্রসূ। ভবিষ্যতে সৃজনশীল মেধা বিকাশ আরো এগিয়ে যাবে বলে আশা করেন বক্তারা।