মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সলঙ্গায় ফেন্সিডিল সহ এক যুবক আটক

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭০ বার পঠিত ১ মিনিটের পাঠ

ছানোয়ার হোসেন, সিরাজগনঞ্জ ।। সিরাজগনঞ্জের  সলঙ্গায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪৮ বোতল ফেন্সিডিলসহ মামুন আলী (২২) নামে এক যুবককে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।

বুধবার সকালে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় রাজশাহীর-ঢাকাগামী পাবনা এক্সপ্রেস বাস থেকে তাকে আটক করা হয়। মামুন রাজশাহী জেলার বাঘা উপজেলার কেশোরপুর গ্রামের মৃত শামছুল ইসলামের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে হাটিকুমররুল গোল চত্বরে চেকপোস্ট বসিয়ে পাবনা এক্সপ্রেস বাসে তল্লাশি করে ৪৮ বোতল ফেন্সিডিল সহ মামুনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।