মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ইটনায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৯ বার পঠিত ২ মিনিটের পাঠ

ইটনা প্রতিনিধি ।। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে লাইফ ষ্টাইল এবং হেলথ্ এডুকেশন প্রমোশন এর উপর উপজেলার পর্য্যাায়ে কর্মকর্তা কর্মচারী ও স্টেক হোল্ডারদের অংশগ্রহনে বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মশিউর রহমান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মিয়া। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুল হান্নান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মাছুমা আক্তার, প্রাণি সম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম, পরিবার পরিকল্পণা কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, কৃষি কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন, মৎস্য কর্মকর্তা সৌরভ দেবনাথ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম মানিক ঠাকুর, ডাঃ শুভ্র চন্দ্র দেব, ডাঃ রেজাউল করিম, স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান ভূইয়া কিরন, আবুল কালাম, শফিকুল ইসলাম, মোফাজ্জল হোসেন, ভূইয়া, ষ্টাফনার্স ফারহানা আক্তার, তাসলিমা আক্তার, মফিজ মিয়া, দেলোয়ার হোসেন প্রমুখ।