মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

শাহরাস্তিতে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬২ বার পঠিত ৩ মিনিটের পাঠ

সুমন বিশ্বাস, শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি ।। চাঁদপুরের শাহরাস্তিতে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এক বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল ৩টায় ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যালী মেহের ডিগ্রি কলেজ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহার কালীবাড়িতে এসে আলোচনা সভায় মিলিত হয়। শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ইমদাদুল হক মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল হোসেনের সঞ্চালনায় অতিথীদের মধ্যে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের আহবায়ক হাজী আবদুল লতিফ, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা এফ কাদের বাবু, পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী জসিম উদ্দিন।

পৌর মেয়র হাজী আবদুল লতিফ তার বক্তব্যে বলেন, শিক্ষা শান্তি ও দেশের উন্নয়ন হচ্ছে ছাত্রলীগের মূল মন্ত্র। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিশন-২১ বাস্তবায়নে বাংলাদেশ ছাত্রলীগ আদর্শ ও উন্নয়নের মাধ্যমে সরকারকে সহায়তা করে যাচ্ছে। আমাদের মহান মুক্তিযুদ্ধ ও সার্বভৌম রক্ষার্থে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের প্রতিটি দুর্যোগ ও ক্রান্তি কালে ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। ছাত্রলীগের গৌরবময় ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রলীগের প্রতিটি স্তরের নেতৃবৃন্দের প্রতি আমার শ্রদ্ধ্যা ও ভালোবাসা রহিল। ছাত্রলীগ দেশের গৌরব, ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগের গৌরব উজ্জল ভূমিকা রয়েছে। আমাদের অভিভাবক মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের নেতৃত্বে শাহরাস্তিতে ছাত্রলীগ আরো বেশি সুসংগঠিত হবে। উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমদাদুল হক মিলন তার বক্তব্যে বলেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে শাহরাস্তি হাজীগঞ্জের গণমানুষের অভিভাবক মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের হাতকে শক্তিশালী করতে আমরা ছাত্রলীগ ঐক্যবদ্ধ। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সোহেল হোসেন তার বক্তবে বলেন, শাহরাস্তি উপজেলা ছাত্রলীগ বিগত দিনের তুলনায় অনেক বেশি শক্তিশালী, আমরা প্রতি ওয়ার্ড ও ইউনিয়ন সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগকে আরো সুসংগঠিত করবো। সর্বপরি আমাদের অভিভাবক মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের নির্দেশনা মোতাবেক আগামীদিনের সকল কর্মসূচী বাস্তবায়ন করবো। ছাত্রলীগকে আগামী সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে। বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভায় মেহার উত্তর, মেহার দক্ষিণ, সূচীপাড়া উত্তর, সূচীপাড়া দক্ষিণ, রায়শ্রী উত্তর রায়শ্রী দক্ষিণ, টামটা উত্তর, টামটা দক্ষিণ, চিতোষী পূর্ব চিতোষী পশ্চিম, শাহরাস্তি পৌরসভা, মেহের ডিগ্রি কলেজ, চিতোষী ডিগ্রি কলেজ ও সূচীপাড়া ডিগ্রি কলেজের ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের সভাপতি/সম্পাদক সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।