মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নানা আয়োজনে আখাউড়ায় গণতন্ত্রের বিজয় দিবস পালিত হয়েছে

মুক্তিযোদ্ধার কন্ঠ ৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

সাইমুন আহমেদ রবিন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ।। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫ জানুয়ারীকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করেছে আওয়ামী লীগ।

দিবসটি উপলক্ষে আজ শুক্রবার বিকেলে পৌরশহরের আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান- প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের গিয়ে শেষ হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- যুগ্ম-আহ্বায়ক মোঃ সেলিম ভূইয়া, মোঃ মনির হোসেন বাবুল প্রমুখ।