মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

দিনাজপুরের কনকনে শীত চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াস

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭৪ বার পঠিত ২ মিনিটের পাঠ

অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি ।। দিনাজপুরে প্রবল শৈত্যপ্রবাহের কারনে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দূর্ভগে পড়েছে খেটে খাওয়া সাধারন মানুষজন। প্রচন্ড ঠান্ডার কারনে কাজে বের হতে পারছে না খেঠে খোওয়া সাধারন মানুষ।

চলতি মৌসুমে ৬ ডিসেম্বর শনিবারে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
কনকনে শীতে  মানুষের পাশাপাশিচিরম বিপাকে পড়েছে গবাদি পশুপাখি। প্রবল শৈত্য প্রবাহের কারনে সূর্যর মুখ দেখা দিচ্ছে না সময় মতো।দেরীতে সূর্যর মুখ দেখা দিলেও প্রবল বাতাসের কারনে ঠান্ডার পরিমান মোটেও কমছে না।
দিনাজপুর জেলা শহর সহ দিনাজপুর জেলার ১৩ টি উপজেলা ঘুড়ে দেখা যায় কনকনে শীতের কারনে শীতজনিত রোগগুলো মহামায়ী আকার ধারন করেছে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ কমপ্লেক্রগুলোতে রোগীর সংখ্যা বৃদ্দি পেয়েছে।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া দফতরের পর্যবেক্ষক মো আজাদুর হক মন্ডল জানান, শনিবার ৬ জানুয়ারী দিনাজপুরে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়  ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ৫ জানুয়ারী শক্রবার তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, ৪ জানুয়ারী বৃহস্পতিবার ছিল ৯ দশমিক ১০ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে শীতের প্রকব বেশি হওয়ায় বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থা শীতার্থদের মাঝে বস্ত্র বিতরন করছে।