মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

দিনাজপুরের ফুলবাড়িতে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি ।। দিনাজপুরের ফুলবাড়িতে ০৯ জানুয়ারী মঙ্গলবার সকাল ৬ টায় দুটি ট্রাকের সংঘর্ষে রাজু আহমেদ(১৮) নামের এক চালক নিহত হয়েছে। নিহত চালক ফুলবাড়ি পৌর শহরের মধ্যগৌরিপাড়া গ্রামের শাহীন ইসলামের ছেলে।

ঘটনা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, ফুলবাড়ি থেকে বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা পরিবহনের জন্য একটি খালি ট্রাক( ঢাকা মেট্রো ট-১৩-৪৮০৪) বড়পুকুরিয়া কয়লা খনিতে যাচ্ছিলেন এসময় বিীপরিত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাকের( ঢাকা মেট্রো ট-১৮-৬৫২৮) সাথে মহেশপুর নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হলে দুটি গাড়ি দুমড়ে মুচড়ে যায়।
এসময় স্থানীয় লোকজন বড়পুকুরিয়া কয়লা খনি গামী ট্রাক হতে রাজু আহমেদকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
তবে অপর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।