হাবিপ্রবিতে বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৮ অনুষ্ঠিত
অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি ।। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদ কতৃক আয়োজিত দিনাজপুর অঞ্চলের বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৮ অনুষ্ঠিত হয়। ১২ জানুয়ারী শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ ভবনে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এবার দিনাজপুর অঞ্চলের আয়োজনে ( ঠাঁকুরগাও, পঞ্চগড়,দিনাজপুর ও নীলফামারীর) নবম,দশম,একাদশ ও দ্বাদশ শ্রেনীর প্রায় ৩০০০ শিক্ষার্থী অংশগ্রহন করেন।
হাবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডা.মো সাইফুর রহমানের সভাপতিত্বে অলিম্পিয়াডে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা.আবুল কাশেম। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মো মামুনূর রশিদ,বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর প্রতিনিধি ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা.মো আজিজুর রহমান সহ অলিম্পিয়াড কমিটির সদস্যবৃন্দ।