মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভালুকায় সড়ক দূর্ঘটনায় নিহত ১

Muktijoddhar Kantho ৭০ বার পঠিত ১ মিনিটের পাঠ

মোঃ তোফাজ্জল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।। রোববার (১৪ জানুয়ারী) দুপুরে, ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ী সড়কের ৯ নাম্বার মোড় নামক স্থানে রাসেল স্পিনিং মিলের শ্রমিকবাহী একটি বাস খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই এক মহিলা শ্রমিকের মৃত্যু হয়। এসময় আহত হয় কমপক্ষে ১০ জন।

স্থানীয় ও এলাকাবাসী জানান, ঘটনার সময় ওই স্থানে রাসেল মিলের শ্রমিকবাহী বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শে খাদে পড়ে যায়। এতে নিহত হয় মল্লিকবাড়ী গ্র্রামের ইব্রাহীমের মেয়ে লিলি (২৪)। আহতদের ভালুকা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।