চরভদ্রাসনের সাহিদ ট্যালেন্টপুল বৃত্তি পরিক্ষায় জেলায় প্রথম!
নাজমুল নিরব খান, ফরিদপুর (চরভদ্রাসন) ।। ফরিদপুর জেলায় এবার এস. এস. সি ট্যালেন্টপুল বৃত্তি পরিক্ষায় ১ম হলো আব্দুল্লাহ আল সাহিদ।গত ১৬ জানুয়ারী প্রকাশিত বৃত্তি পরিক্ষার ফলাফলে মানবিক বিভাগ হতে ফরিদপুর জেলায় ১ম স্থান দখল করে সাহিদ।
ওর পিতা আব্দুল আল মালেক পেশায় কাঁচামাল ব্যাবসায়ী আর মাতা রোড একসিডেন্টে মৃত সাহনাজ পারভীন।পেশায় একজন শিক্ষিকা ছিলেন।মায়ের মৃত্যুর পরে অনেক কষ্ট–সাধ্য করে স্বপ্ন পুরনে সাহিদ সংগ্রাম চালিয়ে পড়াশোনা করে।
সে ২০১৭ সালে চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় হতে এ প্লাস পায়।বর্তমানে সাহিদ দেশের সনামধন্য নটরডেম কলেজে অধ্যয়নরত আছেন।সাহিদ এর স্বপ্ন ভবিষ্যতে সে একজন ব্যরিস্টার হতে চায়।সকলের কাছে সে দোয়া প্রত্যাশী।