মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আখাউড়ায় এক মাদক ব্যবসায়ীকে আটক

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

সাইমুন আহমেদ রবিন আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ।। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শামিম ভূইয়া (৩৪) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে  পুলিশ। আজ বুধবার বিকালে উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শামিম ভূইয়া আমোদাবাদ গ্রামের আব্দুল হাকিম মিয়ার পুত্র।

আখাউড়া থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ জসিম বিষয়টি নিশ্চিত করে বলেছেন শামীম একজন চিহ্নিত মাদকব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা-মোকাদ্দামা রয়েছে।