মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ট্রাকের চাকায় পিষ্ট কাঁচা রাস্তা, ধূলোর কারনে বিপাকে এলাকাবাসী

Muktijoddhar Kantho ১০৮ বার পঠিত ২ মিনিটের পাঠ

অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ফার্ম হাট থেকে নশিপুর বাজার প্রযুন্ত কাঁচা রাস্তাটি দিয়ে চলাচল করে প্রায় কয়েকটি গ্রামের মানুষ এর মধ্যে খোসালপুর,নশিপুর, কাহারোল উপজেলার বোয়ালপাতমা, বিরলের আজিমপুর সহ কয়েকটি গ্রামের চলাচলের একমাত্র রাস্তা এটি।

কিন্তু বর্তমানে রাস্তার বেহাল অবস্থার কারনে বিপাকে পড়েছে কয়েকটি গ্রামের প্রায় কয়ে হাজার মানুষ। এই কাঁচা রাস্তা দিয়ে ঢেপা নদী কাছে হওয়ায় বালুবোঝাই ট্রাকগুলো চলাচল করছে প্রতিনিয়ত কাঁচা রাস্তায় ট্রাকের চাকার ঘর্ষনের ফলে ধূলার স্তুপে পরিনত হয়েছে চলাচলের একমাত্র এই রাস্তাটি কোথায় খাল খন্দ কোন কিছু বোঝার উপায় নেই। ট্রাক চলাচল নিয়ে এরি মধ্যে কয়েকবার ট্রাকের মালিক ও চালকের সাথে এলাকাবাসীর কথাকাটাকাটি হলেও ট্রাকের মালিকের ক্ষমতার কারনে ট্রাক পলাচল বন্ধ করতে পারেনি এলাকাবাসী। এদিকে ট্রাক চলাচলের কারনে রাস্তা ধূলোতে পরিনত হওয়ায় ট্রাক মালিক রাস্তায় ইটের খোয়া ফেলানো প্রতিশ্রতি দিলেও তারা তাদের কথা রাখেনি।
সারেজমিনে গিয়ে দেখা যায় কাাচা রাস্তার সংস্থলে এলাকার সবথেকে বড় বাজার ফার্ম হাট থাকার কারনে মানুষ এই কাঁচা রাস্তা দিয়ে বেশি চলাচল করে। কিন্তু ধূলোর কারনে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি।
এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায়, বালু বোঝাই ট্রাক ও ইট ভাটার মাটি বহনকারী ট্রাক চলাচলের কারনে রাস্তার এমন দূর্দশা।
এলাকাবাসী অচিরেই একমাত্র এই রাস্তিাটি দিয়ে ট্রাক চলাচল বন্ধ করতে বলেন।
তারা আরো জানান, এলাকার জন প্রতিনিধি িএকবারো আমাদের কথা চিন্তা করে না। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এই সমস্যার কথা বলা হলেও তিনি তা গুরুত্ব সহকারে নেয়নি। তারা অতি সত্তর এই সমস্যা থেকে মুক্তি পোতে চায়।