মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সামাজিক সচেতনতা সৃষ্টিতে শিক্ষার্থীদের পুলিশের তৎপরতা

Muktijoddhar Kantho ৬৪ বার পঠিত ২ মিনিটের পাঠ
মোঃ মেহেদী হাসান, গাইবান্ধা।। বিদ্যালয়ের শিক্ষার্থীদের আইন শৃঙ্খলা, জঙ্গি কার্যক্রম ও সামাজিক সচেতনতা সৃষ্টিতে গাইবান্ধা জেলা পুলিশের বিশেষ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত ১৭ জানুয়ারি বুধবার সকালে এই কার্যক্রম উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ।
গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জেলার সাত থানার অফিসার ইনচার্জসহ জেলা পর্যায়ের উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাদের নাম ও মোবাইল নম্বর সম্বলিত ক্লাশ রুটিন বিতরণ করা হয়। এছাড়া শিক্ষকদের মধ্যে জেলা পুলিশের অর্থায়নে তৈরি করা বাৎসরিক ক্যালেন্ডারও বিতরণ করা হয়। জেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে এই ক্লাশ রুটিন বিতরণ ও তাদের সচেতনতা সৃষ্টির এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে পুলিশ সুত্রে জানা গেছে।
এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আসাদুজ্জামান আসাদ, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা বানু, সহকারী শিক্ষক মনিন্দ্র নাথ সরকার, একেএম হারিযুল ইসলাম, ওয়াজেদুর রহমান, আবু সায়েম সরকার, রেজাউল করিম, মো. সাফুন মিয়া, মো. মাইদুল ইসলাম, মতিয়ার রহমান, কাসফিয়া বেগম প্রমুখ।
পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বলেন, জঙ্গি তৎপরতা প্রতিরোধ ও আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি দেশের প্রতিটি মানুষ সচেতন হলেই এব্যাপারে সার্বিক সাফল্য অর্জিত হবে। বর্তমানে পুলিশ সম্পর্কে মানুষের যে ভীতি রয়েছে তা কাটিয়ে পুলিশকে জনবান্ধব হিসেবে গড়ে তোলার উদ্যোগ অব্যাহত রয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে সম্প্রতি এই উদ্যোগ নিয়েছে গাইবান্ধা জেলা পুলিশ।