ভালুকায় অগ্নিকান্ডে ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই
মোঃ তোফাজ্জল হোসেন, ভালুকা ( ময়মনসিংহ) প্রতিনিধি।। ময়মনসিংহের ভালুকা উপজেলার সীডস্টোর বাজারে একটি তুলার কারখানাতে অগ্নিকান্ডে ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এতে আহত হয় ২জন। ঘটনাটি ঘটেছে (১৭ জানুয়ারী) বুধবার বিকেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, শাহিন এবং সাইফুল ইসলামের যৌথ মালিকানাধীন একটি গোডাউন ঘর ভাড়া নিয়ে তুলা প্রক্রিয়াজাত করতো। ঘটনার সময় তুলা ভাঙ্গানোর মেশিনে ফিতা ছিড়ে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। প্রথমে নিজেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ব্যর্থ হয়ে ভালুকা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন প্রায় ঘন্টা ব্যপি চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে দুটি কারখানার মেশিন সহ ১৫লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েগেছে । এসময় বিজয় (২২) ও জুথি (২১) নামে দুইজন আহত হয়েছে।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাকিবুল হাসান জানান, তুলা বানানোর মেশিন থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে।