দিনাজপুরে সিটি ব্যাংকের শীত বস্ত্র বিতরণ
অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুর সদর উপজেলায় কমলপুর ইউনিয়নের জনতার মোড় এলাকায় একটি স্থানীয় রাইস মিলে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করে সিটি ব্যাংক দিনাজপুর শাখা।
এসময় সেখানে উপস্থিত ছিলেন ১০ নং কমলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার জুয়েল,সিটি ব্যাংকের সৈয়দ শাখার ম্যানেজার সারওয়ার সাইদ আহমেদ,সিটি ব্যাংক দিনাজপুর শাখার এমএমই ইনচার্য মো মাহফুজ আলম,ক্যাশ অফিসার সৈয়দ আশরাফূল আহমেদ রোমেল সহ দিনাজপুর সিটি ব্যাংক শাখার কর্মচারী ও কর্মকর্তা বৃন্দ।