ডিমলায় হিন্দু বাড়ীতে দূবৃত্তদের আগুন
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারী জেলার ডিমলা উপজেলা ১৭ই জানুয়ারী ডিমলা সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নটাবাড়ী গ্রামে সন্ধ্যায় দূবৃত্তরা জৈনক বিপুল চন্দ্র রায়, জয়হরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর বাড়ী পুড়িয়ে দেওয়ার চেষ্ঠায় বাড়ীর সামনে রাখা খড়ের গাদায় আগুন দেয়। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এলাকাবাসী জানান এলাকার কিছু দূবৃত্তরা আগুন লাগিয়ে পালিয়ে যায়, তারা দীর্ঘদিন থেকে বিপুল মাস্টারের ক্ষতি সাধন করার চেষ্ঠার করছেন। পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তিনি প্রতিবেদককে বলেন এ বিষয়ে দ্রুত আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।