মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আখাউড়ায় জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উদযাপন

Muktijoddhar Kantho ৬৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

মোঃ দ্বীন ইসলাম খাঁন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানে ৮২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আজ শনিবার দুপুরে বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জি. মো. মুসলিম উদ্দিনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবুল মনসুর মিশন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার মিয়া, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, বিএনপির সি: সহসভাপতি মো. ইউসুফর সারোয়ার, সহ সভাপতি জয়নাল আবেদীন আব্দু, যুগ্ম সাধারণ সম্পাদক ডা: খোরশেদ আলম, কাজী শরীফ খাদেম, মো. দেলোয়ার হোসেন খাদেম, কৃষক দলের সাধারণ সম্পাদক ইয়ার হোসেন শামীম, মহিলা দলের সাধারণ সম্পাদক জান্নাত পারভিন, ছাত্রদল সভাপতি আলামিন, পৌর ছাত্রদলের সহ সভাপতি মো. নয়ন ভূইয়া প্রমুখ।