মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

যশোর ।। যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। রোববার বেলা ১১টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাত মাইলে ট্রাকের ধাক্কা রতন আল-মামুন (৩২) নামে এক মোটরসাইকের চালক নিহত হয়েছে।

অপরদিকে দুপুর ১টার দিকে মণিরামপুরে মৎস্যবাহি পিক-আপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে জাবির আলী নামের এক পথচারী নিহত হয়েছে।

নিহত মামুন কুষ্টিয়া জেলার মিরপুর থানার হাজরাহাটি গ্রামের আকবার আলীর ছেলে। সে আফতাব সিটি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিল।

নিহত জাবির আলী মণিরামপুর উপজেলার হুরগাতী গ্রামের আব্দুল গফুরের ছেলে।

জানাযায়, রোববার সকালে রতন আল-মামুন মোটরসাইকেল যোগে কুষ্টিয়া যাচ্ছিল। সাতমাইল গ্রামীন টাওয়ারের সামেন পৌছালে মুখোমুখি একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। গরুতর জখম হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে আসেন।

এদিকে দুপুর ১টার দিকে মণিরামপুর বাজার থেকে বাইসাইকেল যোগে জাবির আলী নামের এক পথচারী উপজেলার যশোর-সাতক্ষীরা মহাসড়কের চালকিডাঙ্গা বাজারের হুরগাতী মোড় নামকস্থানে পৌঁছুলে পিছন থেকে মৎস্যবাহী একটি পিক-আপ ভ্যান ধাক্কা দেয়। এতে জাবির আলী পিক-আপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘাতক পিক-আপ ভ্যানটিকে জব্দ করেছে।