দিনাজপুরে উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে সরস্বতী পূজা উৎযাপন
অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি ।। আজ ২২ শে জানুয়ারী সোমবার হিন্দু ধর্মাবলম্বিদের প্রানের উৎসব বিদ্যার দেবী স্বরসতী পূজা সারা বিশ্বের হিন্দু জাতিসত্তার মঝে এটি এটি প্রানের উৎসব।
হিন্দু শাস্ত্র মতে পঞ্চমী তিথী অর্থাৎ শ্রীপঞ্চমির দিন সকালে মা সরস্বতীর পূজা সম্পন্য করা হয়। ছত্র-ছাত্রীরা দেবী সরস্বতীকে অঞ্জলি প্রদানের পর কুল দ্বারা বই পূজা করার পর উপবাস ভঙ্গ করে।
হিন্দু শাস্ত্র মতে সরস্বতী পূজার দিন বই পড়া সম্পূর্ন রূপে নিষেধ।
এদিকে দিনাজপুরে উৎসব মুখর পরিবেশে পালিত হল দেবী সরস্বতীর আরাধনা। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সনাতনি বিদ্যার্থী সংসদ আয়োজিত পূজায় পঞ্চমি তিথীতে দেবীর আরাধনার মধ্যে দিয়ে শুরু হয় পূজার মূল কার্যক্রম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা.আবুল কাশেম ও বিভিন্ন অনুষদের ডিন বৃন্দ।
এছাড়া দিনাজপুরের রয়শাহেববাড়ি,বড়বন্দর,সহ পুরো শহর জুড়ে চলে দেবী সরস্বতীর বন্ধনা।