মীরসরাই উপজেলা প্রশাসন কর্তৃক বিশেষ কম্বিং অপারেশন পরিচালিত
মোহাম্মদ মাসুূুদুজ্জামান (রাজীব), ভ্রাম্যমাণ প্রতিনিধি ।। চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলা প্রশাসন কর্তৃক বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়। দেশব্যাপী ইলিশ ধরা নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ জাল সাগরে বন্ধ করতে মূলত এ ধরনের অভিযান পরিচালনা করেন মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কায়সার খসরু।
গতকাল রবিবার ২১/০১/২০১৮ইং উপজেলার ডোমখালী সাহেরখালী সন্দীপ চ্যানেল পয়েন্ট এলাকায় সকাল ৭ ঘটিকায় অভিযানকারী দলটি প্রবেশ করে সাগরে। এ সময় সাগরে নৌকাসহ জাল পাওয়া না গেলে ও চর ঘেরা জাল ৫০০মিটার কেটে দেওয়া হয়।জালগুলো দিয়ে মূলত চারিদিকে ঘিরে মৎস্য আহরণ করে জেলেগণ। জালগুলো মূলত মীরসরাই উপজেলার জেলেদের নয় বলে মুক্তিযোদ্ধার কণ্ঠ’কে জানিয়েছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা।
এ সময় লুকিয়ে রাখা ১১টি অবৈধ বেহেন্দি জাল জব্দ করা হয় এবং জনসমক্ষে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ অভিযান বলবৎ ছিল।বিশেষ কম্বিং অভিযান পরিচালনার সময় আরো ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা,মীরসরাই কোস্টগার্ড কর্মকর্তা ও সদস্যগণ,মৎস্য অফিসের কর্মকর্তা ও সদস্যগণ।এ ধরনের অভিযান এ মৌসুমে অব্যাহত থাকবে বলে জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মীরসরাই।