মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কক্সবাজার ডিএনসি কর্তৃক ৯০০পিস ইয়াবাসহ আটক ২

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭০ বার পঠিত ১ মিনিটের পাঠ

মোহাম্মদ মাসুদুজ্জামান (রাজীব), ভ্রাম্যমাণ প্রতিনিধি ।। গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৩/০১/২০১৮ ইং তারিখ সকাল ১১:৩০ ঘটিকায় কক্সবাজার সদর থানাধীন হোটেল সী প্যালেস এর বিপরীত পার্শ্বে অবস্থিত ঈগল পরিবহনের কাউন্টারের সামনে হতে বাবুল মোড়ল (২৯), উজ্জ্বল মোড়ল (৩০) কে মোট ৯০০ পিস ইয়াবাসহ আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, কক্সবাজার।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে কক্সবাজার মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, কক্সবাজার এর সহকারী পরিচালক সোমেন মন্ডল এর নেতৃত্বে অভিযানে অত্র কার্যালয়ের পরিদর্শক আব্দুল মালেক তালুকদার, সিপাই আবদুল্লা আল মামুন, সিপাই জ্ঞান দত্ত চাকমা ও সিপাই মোঃ হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।