বি-বাড়িয়ার ৭০ বস্তা পচাঁ মরিচ জব্দ : মোবাইল কোর্টে সাজা
সজীব আহমেদ ।। বি-বাড়িয়ার টান বাজার এলাকা থেকে র্যাব-১৪, ভৈরব ক্যাম্প ও ভ্রাম্যমান আদালত কর্তৃক অভিযান চালিয়ে মামনি স্টোর থেকে ১০,০০০ কেজি(২০০ বস্তা) পঁচা মরিচ জব্দ এবং এক লক্ষ টাকা জরিমানা করে।
র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপনসূত্রে সংবাদ পেয়ে বি- বাড়িয়া সদর উপজেলা টান বাজার মেসার্স মামুন স্টোরে অসাধু ব্যবসায়ী মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পঁচা মরিচ শুকিয়ে গুড়া করে বাজারজাত করে থাকে। এই তথ্যের ভিত্তিতে উক্ত অসাধু ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।
এরই প্রেক্ষিতে ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক চন্দন দেবনাথ এবং এএসপি জোনাঈদ আফ্রাদ এর নেতৃত্বে একটি আভিযানিক দল আজ বুধবার ২৪ জানুয়ারি আনুমানিক ২ ঘটিকার সময় টান বাজার এলাকায় জেলা ট্রাক ঝালকাঠি ট-১১-০০৩৬ ট্রাকটি প্রবেশ করলে ফোর্সের সহায়তায় উক্ত ট্রাকটি হতে ৭০ বস্তা পচাঁ মরিচ জব্দ করে। বি-বাড়িয়া সদরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাছিবা খান
তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানের মালিকদেরকে ভোক্তা অধিকার রক্ষা আইন ০৯ এর ৫২ ধারা মোতাবেক ১,০০,০০০/- টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
উদ্ধারকৃত পঁচা মরিচের আনুমানিক বাজার মূল্য ৩০,০০,০০০/-টাকা।
