মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

গাইবান্ধায় নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬২ বার পঠিত ২ মিনিটের পাঠ
মোঃ মেহেদী হাসান, গাইবান্ধা ।। গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ জানুয়ারি বুধবার দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস সাহানা বানু।
এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ।
 
নবাগত শিক্ষার্থী জাবেদ খান বলেন, আমাদের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটিতে আজ নতুন প্রাণের স্পর্শে স্পন্দিত ও আনন্দ হিল্লোলে মুখরিত। আমরা নবাগত শিক্ষার্থীরা প্রাথমিক স্কুলের গন্ডি পেরিয়ে এসেছি গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের আঙিনায়। ছোট্ট গন্ডি পেরিয়ে মুক্ত জ্ঞানের আলোর উচ্চ শিক্ষা অর্জনেরর প্রাথমিক ক্ষেত্র।
অন্যদিকে অনুপকার অর্ক বলেন, আমরা এই এই স্কুলে ভর্তি হয়ে অনেক খুশি ও আনন্দিত এজন্য যে এ অঞ্চলেরর মধ্যে এ প্রতিষ্ঠানটি নানাদিক থেকে গৌরবোজ্জ্বল ঐতিহ্যের অধিকারী।

বিদায়ী শিক্ষার্থী মুসফিক মুগ্ধ বলেন, তোমরা নিয়মিত পাঠদান করবে ক্লাস ফাঁকি দিবে না। অত্র শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষকরা অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে আলাদা তারা তোমাদের প্রতিষ্ঠিত করে তোলার জন্য বদ্ধপরিকর। আমরা অনেক সময় শিক্ষক, সহপাঠী, ছোটভাইদের সাথে নানা রকম ভুল-ভ্রন্তি করিছি; আমাদের সকলকে ক্ষমা করে দিবেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা বানু বলেন, বয়সের চপলতায় ও জ্ঞানের স্বল্পতায় আমরা নানাভাবে তোমাদের উৎপীড়ন করেছি, মনে অনেক আঘাত দিয়েছি। আজ এ বিদায়ক্ষণে তা স্মরণ করে আমরা ব্যথিত ও লজ্জিত। ক্ষমা সুন্দর মনে করে আমাদের ক্ষমা করে দিও। তোমরা ভালো করে পরীক্ষা দিবে পরীক্ষার পূর্বে প্রয়োজনীয় উপকরণ ও প্রবেশ পত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাবে। বরাবরে মত ভালো ফলাফল অর্জন করে অত্র শিক্ষা-প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বর করবে।
পরিশেষে বলেন, পরম করুণাময় আল্লাহ তা’য়ালার দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করি তোমরা সুস্থ থেকো, সুন্দর মন নিয়ে প্রফুল্ল চিত্তে পরীক্ষা দিও। তোমাদের যাত্রাপথ হোক কুসুমাস্তীর্ণ; ফল হোক সর্বজন নন্দিত।