মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় হাবিপ্রবি বিবিএ ১০ম ব্যাচের ছাত্রী নিহত
অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি ।। আজ ২৫ জানুয়ারী বৃহস্পতিবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার পুলহাট স্থানে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ ১০ ম্যাচের ছাত্রী নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও বোচাগঞ্জ থানা পুলিশের সাথে কথা বলে জানা যায়, নিহত ছাত্রী তার নিকট আত্মীয় সাথে পীরগঞ্জ ঠাঁকুরগাও থেকে মোটরসাইকেল যোগে দিনাজপুর অাসছিলেন পথিমধ্যে বোচাগঞ্জ উপজেলার পুলহাট স্থানে একটি দিনাজপুর গামী ট্রাককে অতিক্রম করতে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে নিহত হয়।
নিহত ছাত্রীর নাম আল মামুনি তার বাড়ি ঠাঁকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলায়। সে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৩ তম ব্যাচের শিক্ষার্থী ও বিবিএ ১০ম ব্যাচে অধ্যায়ন রত ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মু অাবুল কাশেম।