প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রীর খামার থেকে ১০ টি গরু লুট
অর্জুন রায়, দিনাজপুর প্রতিনিধি ।। দিনাজপুরের ফুলবাড়িতে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রীর খামার থেকে ১০ টি গরু লুট হয়েছে।
আজ শুক্রবার ফুলবাড়ি উপজেলার শিবনগড় ইউনিয়নের রাজারামপুর ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
খামার পরিচর্যাকারী ইমরান আলী ও পাহাড়াদার লোকমান আলীর সাথে কথা বলে জানা যায়, চার থেকে পাঁচ জন দূর্বৃত্ত খামারের মূল গেট ভেঙ্গে খামারের ভিতরে প্রবেশ করেন।
তারা অস্ত্রের মুখে পাহাড়াদারকে জিম্মি করে প্রাননাশের হুমকি দেয়।এরপড় পাহাড়াদারকে বেধে মালবাহী ট্রাকে করে ১০ টি গরু নিয়ে যায়।
খামার পরিচর্যাকারী ইমরান আলী ও পাহাড়াদার লোকমান আলীর চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন এবং তাদের উদ্ধার করেন। খবর পেয়ে ভোরেই মন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় মামলা প্রকার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ফুলবাড়ি থানার ওসি মো নাসির হাবীব।পুলিশ িঅভিযান চালাচ্ছে।