মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বিএনপি-জামায়াত জোট সবসময় সংবিধান বিরোধী- ফারুক খান এমপি

Muktijoddhar Kantho ৬২ বার পঠিত ১ মিনিটের পাঠ

বগুড়া প্রতিনিধি।। আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি বলেছেন, বিএনপি-জামায়াত তথা ২০ দলীয় জোট সবসময় সংবিধান বিরোধী ও নির্বাচন বিরোধী কর্মকান্ড করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে। যাতে করে দেশের মানুষ পিছিয়ে যায়। তাদের অপপ্রচারে বাংলাদেশের মানুষ আর বিভ্রান্ত হবে না বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার দুপুরে বগুড়া জেলা আওয়ামী লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের শহীদ খোকন পার্কে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত কর্মীসভায় ফারুক খান এমপি আরও বলেন, বগুড়ার সব উন্নয়ন আওয়ামী লীগ সরকারই করেছেন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়াবাসি নৌকা প্রতিকেই ভোট দেবেন বলে আমি প্রত্যাশা করি।

কর্মীসভায় বক্তব্য দেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান প্রমূখ।