রাজধানীতে মহাসমাবেশ, নন্দীগ্রামে জাতীয় পার্টির যৌথ প্রস্তুতি সভা
বগুড়া প্রতিনিধি।। রাজধানীতে আগামী ১৫ ফেব্রুয়ারি জাতীয় পার্টি (এরশাদ) মহাসমাবেশ সফল করার লক্ষে বগুড়ার নন্দীগ্রামে পৌর জাতীয় পার্টি, জাতীয় শ্রমিক পার্টি ও জাতীয় যুবসংহতির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) বিকালে বগুড়া-নাটোর মহাসড়ক পাশ্ববর্তী টেকনিক্যাল কলেজ চত্বরে এ যৌথ সভার আয়োজন করে। নন্দীগ্রাম পৌর জাতীয় পার্টির সদস্য সচিব নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা জাতীয় যুবসংহতির সভাপতি শাহীন মোস্তফা কামাল ফারুক। এতে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি রফিকুল ইসলাম, পৌর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা কামাল, মেহেদী হাসান মুন্না, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক রেজাউল হক, জাতীয় যুবসংহতির আহবায়ক উমর ফারুক, সদস্য সচিব রাকি হাসান রকি, ডা. রাসেল মাহমুদ, শাহীন আলম, মুশিদুল হক, এনামুল হক, আতিকুল ইসলাম সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ১৫ ফেব্রুয়ারির মহাসমাবেশ জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ অধ্যায়। আগামী নির্বাচনকে সামনে রেখে সংগঠন করা, সংগঠনকে সুসংগঠিত করা এবং শক্তিশালী করা আপনাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।