মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ঈশ্বরগঞ্জে কমিটিকে কেন্দ্রকরে যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭৮ বার পঠিত ৩ মিনিটের পাঠ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ।। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের নবগঠিত আহবায়ক কমিটির সংবর্ধনাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এঘটনায় উপজেলা প্রশাসন শহরে ১৪৪ ধারা জারি করে। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রেনে আনে। আজ রবিবার যুবলীগের আহবায়ক কমিটিকে সংবর্ধনা জানানোর জন্য মুক্তিযুদ্ধ স্মৃতি চত্বরে একটি মঞ্চ তৈরি করা হয়। সকাল ১১টায় যুবলীগের বিক্ষুব্দ নেতাকর্মীরা মঞ্চে আগুন ধরিয়ে দেয়। এতে দু’গ্রুপের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।। দুপুর ২টার দিকে ১৪৪ ধারা ভঙ্গ করে নতুন আহবায়ক কমিটি মটর সাইকেল বহর সহ শহরে প্রবেশ করে মে সমাবেশ করার সময় উভয় গ্রুপের মাঝে পুনরায় সংঘর্ষের সুত্রপাত হয়। এতে পথচারীসহ কমপক্ষে ১০জন আহত হয়। গুরুতর আহত তারা মিয়া (৫০) আকবর আলী (৫৫) কে ঈশ্বরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। তন্মেধ্যে তারা মিয়াকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকতা এলিশ শরমিন ও ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান জানান,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এ উত্তেজনাকর পরিস্থিতির কারণে উপজেলা প্রশাসন পৌরশহর সহ আশপাশ এলাকায় সভা সমাবেশ ও পাঁচজনের অধিক জমায়েত নিষিদ্ধসহ ১৪৪ধারা জারি করেছে।

এদিকে যুবলীগের সাবেক আহবায়ক মতিউর রহমান মতি জানান বর্তমান নতুন কমিটিতে জামাত ও স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তান থাকায় আওয়ামীলীগ ও অঙ্গসংঠনের বিক্ষুদ্ধ নেতাকর্মীরা মে আগুন ধরিয়ে দেয়। নবগঠিত কমিটি বিলুুপ্ত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যহত থাকবে।

অপরদিকে উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন জানান, নতুন কমিটিতে সাবেক কমিটির আহবায়ককে এক নম্বর সদস্য করে ৩৩সদস্য বিশিষ্ট কমিটিকে অনুমোদন দেয় জেলা যুবলীগ কমিটি। একমিটিতে জামাত কিংবা স্বাধীনতা বিরোধী পরিবারের কোন সন্তান নেই। আমরা উপজেলা আওয়ামীলীগ যুবলীগসহ সকল অঙ্গসংঠনের নেতাকর্মীদের নিয়ে শান্তিপূর্ণভাবে শহরে আনন্দ মিছিল করেছি। আমাদের শান্তিপূর্ন মিছিলে সাবেক কমিটির নেতাকর্মীরা হামলার চেষ্টা চালায়। কিন্তু নতুন কমিটির সদস্যরা কোনরকম সংঘাতে লিপ্ত না হয়ে ধর্য্যরে পরিচয় দেয় এবং শান্তিপূর্নভাবে আনন্দ মিছিল সমাপ্ত হয়।

উল্লেখ্য গত ২২ জানুয়ারী আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি শিল্প ও বাণিজ্য সম্পাদক সাবেক এমপির আব্দুছ ছাত্তারের শ্যালক মতিউর রহমান মতির নেতৃত্বে উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি ভেঙ্গে দিয়ে উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমনের ছোট ভাই আবুল খায়েরকে আহবায়ক করে নতুন কমিটি অনুমোদন দেয় জেলা কমিটি।