মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আওয়ামীলীগকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে : শেখ আফিল উদ্দিন এমপি

মুক্তিযোদ্ধার কন্ঠ ৯৪ বার পঠিত ৩ মিনিটের পাঠ

আবু বকর ছিদ্দিক (রনি), শার্শা (যশোর) প্রতিনিধি ।।  ৮৫(যশোর)-১ শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন, বাংলাদেশের উন্নয়নে বিশ্ব নন্দিত নেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্ব মডেল। তিনি দেশ ও জাতির উন্নয়নে সল্প সময়ে বাংলাদেশে যে অভূতপূর্ব অগ্রগতি দেখিয়েছেন তা বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। বর্তমান সরকার দেশে স্বাস্থ্য, শিক্ষা, অন্ন,বস্ত্র,বাসস্থান, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছে। জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের শিক্ষা প্রসারে ৩৮ কোটি বই দেশের প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে প্রদানের ব্যবস্থা করেছেন তা পৃথিবীরতে বিরল। দেশের উন্নয়নের আওয়ামীলীগ সরকার কে বারবার ক্ষমতায় আনতে হবে। বর্তমান সরকার কথায় নয় উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে সেই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বর্তমান সরকারের কোন বিকল্প নেই। দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আওয়ামীলীগ কে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। আওয়ামীলীগ কে ক্ষমতায় আনতে হলে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। তাই সকল ব্যক্তিস্বার্থ ও ভেদাভেদ ভুলে নৌকার বিজয় নিশ্চিত করতে সকল কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। রবিবার বিকালে কায়বা ইউনিয়ন পরিষদের হলরুমে কায়বা ইউনিয়ন আওয়ামীরীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন । কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকুর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সহ সভাপতি সালেহ আহম্মেদ মিন্টু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, শার্শা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, যশোর জেলা পরিষদের মহিলা সদস্য নাছিমা খাতুন, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক শরিফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন মেম্বর, আওয়ামীলীগ নেতা শওকত আলী, আব্দুল গফ্ফার মুন্সি, নাসির উদ্দিন কটা, জিয়াউর রহমান, খোরশেদ আলম গাজী, কওছার আলী, আহম্মদ আলী, আব্দুল আজিজ, আবু হানিফ, আব্দুল্লাহ সরদার, মাষ্টার আবুল কালাম, সহিদুল ইসলাম ময়না মেম্বর, কামরুজ্জামান বদু মেম্বর, নুর মোহাম্মাদ মেম্বর,হবিবর রহমান মেম্বর, রফিকুল ইসলাম মেম্বর, কহিনুর খাতুন মেম্বর, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ মাসুদ রানা চ ল, সাধারণ সম্পাদক মিল্টন হাসান প্রমুখ ।