মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নীলফামারীতে শিল্প ও বণিক সমিতির সভা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭০ বার পঠিত ১ মিনিটের পাঠ

স্টালিন, নীলফামারী ।।  নীলফামারী জেলা শিল্প ও বণিক সমিতি পরিবেশ সম্মত উৎপাদনশীল ব্যবসা বান্ধব সমাজ বিনির্মানের অঙ্গীকারে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের জেলখানা সড়ক সংলগ্ন সরকারী শিশু পরিবার মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ মারুফ জামান।বার্ষিক সাধারন সভা উপলক্ষে নির্বাচিত পরিচালনা পর্ষদদের ২০১৬-২০১৮ ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা স্মারকের মাধ্যমে অভিনন্দন জানান ” মুক্তা হিমাগার প্রাঃ লিঃ ও এস আলী এগ্রো ইন্ডাষ্ট্রিজ এন্ড ট্রেডিং লিঃ”-এর ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বাবু।

সমিতির সদস্য মীর সেলিম ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ সহ-সভাপতি মোঃ ফরহানুল হক,পরিচালক মোঃ সিদ্দিকুল আলম,মোঃ সামসুল হক,মোঃ শাহজাহান আলী চৌধুরী,সৈয়দ রাকিব হাসান,সাবেক সভাপতি সোহেল পারভেজ,আব্দুল ওয়াহেদ সরকার প্রমূখ। সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সমিতির সভাপতি মোঃ মারুফ জামান।