ভালুকায় সংরক্ষিত মহিলা সদস্য পদের নির্বাচন অনুষ্ঠিত
মোঃ তোফাজ্জল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ।। ময়মনসিংহের ভালুকায় দুপুরে উপজেলা পরিষদের মহিলা সংরক্ষিত সদস্য পদের নির্বাচন উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সংরক্ষিত ১নং ওয়ার্ড থেকে শারমিন সুলতানা সুইটি (মোরগ) ১৯ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকতম প্রতিদ্বন্দ্বী অলকা রাণী (হরিণ) পেয়েছে ৬ভোট এবং ১১টি ভোট বাতিল হয়।
সংরক্ষিত ৩নং ওয়ার্ড থেকে রহমতা আক্তার (চাঁদ) ১৬ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকতম প্রতিদ্বন্দ্বী ফরিদা ইয়াছমিন (মোরগ) পেয়েছে ১১ভোট এবং ৯টি ভোট বাতিল হয়েছে। এ ছাড়াও সংরক্ষিত ২নং ওয়ার্ড থেকে বিনা
প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন রমিজা খাতুন ও সংরক্ষিত ৪নং ওয়ার্ড থেকে রেহেনা খাতুন।