মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজশাহীতে ৫বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষিতার অবস্থা গুরুতর : ধর্ষক আটক

Muktijoddhar Kantho ৬৮ বার পঠিত ২ মিনিটের পাঠ

পাপন সরকার শুভ্র, রাজশাহী।। রাজশাহী নগরীর শাহমখদুম থানার বারুইপাড়া এলাকায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও ধর্ষিত শিশুটিকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম আব্দুল হামিদ (৪৫)। সে ওই এলাকার বাসিন্দা। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হাজতে রেখেছে।

নগরীর শাহমখদুম থানার ওসি জিল্লুর রহমান জানান, প্রতিবেশী শিশুটি আব্দুল হামিদের বাড়ির পাশে বরই গাছের বরই কুড়াতে যায়। এসময় আব্দুল হামিদ শিশুটিকে মুখ ধরে জোর করে তার বাড়িতে নিয়ে যায়। ওইসময় আব্দুল হামিদের বাড়িতে আর কেউ ছিল না। সেই সুযোগে সে শিশুটিকে ধর্ষণ করে। এতে শিশুটি মারাত্মক আহত হলে তাকে ছেড়ে দেয় আব্দুল হামিদ। পরে শিশুটির পরিবারের লোকজন থানায় অভিযোগ করলে শাহ মখদুম থানা পুলিশ গিয়ে আব্দুল হামিদকে বাড়ি থেকে গ্রেপ্তার করে।

ওসি আরো জানান, মেয়েটিকে উদ্ধার করে রামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। তার অবস্থা অনেকটায় খারাপ।