ভালুকায় সড়ক দুর্ঘনায় এক স্কুলছাত্র নিহত
মোঃ তোফাজ্জল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।। ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার বগার বাজার এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী স্কুলছাত্র নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে (৩০ জানুয়ারী) মঙ্গলবার দুপুরে।
জানা যায়, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাজিদ পাঠান (১৫) ভালুকা পৌর এলাকার ৪নং ওয়ার্ডের তারু পাঠানের ছেলে। মঙ্গলবার দুপুরে মহাসড়কের বগার বাজারের একটি পাম্প হতে মহাসড়কে উঠার সময় টার্নিং নেওয়ায় মুহুর্তে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে ছিটকে পরে ঘটনাস্থলেই তিনি নিহত হয়।