চৌহালীতে এসএসসি ও দাখিল পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ইমরান হোসেন আপন, সিরাজগঞ্জ ।। সিরাজগঞ্জ চৌহালীতে ২০১৮ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভার:) জনাব মো: আনিসুর রহমান।এছাড়া আরও উপস্থিত ছিলেন চৌহালী থানা অফিসার- ইন-চার্জ জনাব মো: আকরাম হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো: আবুল কাশেম উবায়েদ,বাংলাদেশ আওয়ামীলীগ চৌহালী উপজেলা শাখা ভারপ্রাপ্ত সভাপতি জনাব মো: আবু নজির মিয়া সহ বিভিন্ন কেন্দ্রের কেন্দ্র সচিব,প্রতিষ্ঠান প্রধানগণ এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
এ সভায় উপস্থিত সবাই নকলমুক্ত পরীক্ষা পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।সভাপতি বলেন,যে কোন মূল্যে চৌহালীতে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
