মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মাদ্রাসার সুপারের দুর্নীতির ফলে দাখিল পরীক্ষার প্রবেশ পত্র পায়নি ৩ শিক্ষার্থী

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

শম্ভুগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা ।। ময়মনসিংহের তারাকান্দায় উপজেলার বিসকা ইউনিয়নের ভাটিপাড়া দাখিল মাদ্রাসার নীতি আদর্শ বিসর্জন দিয়ে পকেট ভর্তি করছে মাদ্রাসার সুপার মাওঃ আব্দুল গণি। অভিযোগকৃত মাদ্রাসা সুপারের দুর্নীতি ও গাফিলতির ফলে প্রবেশ পত্র হাতে পায়নি ৩ পরীক্ষার্থী। অত্র মাদ্রাসা হতে এবছর পরীক্ষা দিবে ৯৮ জন পরীক্ষার্থী। কিন্তু সবাই অংশগ্রহণের কথা থাকলেও ৩ পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে না এবছর। কেননা এই ৩ পারীক্ষার্থী এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রবেশ পত্র হাতে পায়নি। এ নিয়ে ৩ পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকগন উদ্বেগ প্রকাশ করেছে। এ ঘটনায় আজ তারা পরীক্ষা দিতে পারবে কিনা এ নিয়ে সংকিত হয়ে পড়েছেন এই পরীক্ষার্থী ও তাদের অভিভাবক। সরেজমিনে জানা যায় অত্র মাদ্রসার সুপার মাওঃ আব্দুল গণি যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ জানা যায়। অভিভাবকদের সাথে কথা বলে জানা গেছে অবৈধ নিয়োগ বাণিজ্য করে অনিয়মিত উপস্থিতি ও মাদ্রাসার উন্নয়ন তহবিলের টাকা আত্নস্বাৎ, প্রতিষ্ঠানে না এসে হাজিরা খাতায় স্বাক্ষর দেওয়ার মত কাজ সহ বিভিন্ন দুর্নীতি প্রতিযোগীতায় শীর্ষ স্থানে আছেন এ মাদ্রাসা সুপার । এ পর্যন্ত তার দুর্নীতির খতিয়ানে দেখা গেছে মাদ্রাসার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের খাতের ব্যয় দেখিয়ে টাকা আত্নস্বাৎ, অতিরিক্ত ভর্তি ও পরীক্ষার ফিস আদায়, নানা অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে দফায় দফায় অর্থ আদায়, প্রবেশ পত্র বিতরণে টাকা আদায়সহ নানা অভিযোগে অভিযুক্ত মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ফুসে উঠেছে এলাকাবাসী। আমরা দুর্নীতি মুক্ত শিক্ষা, সমাজ ও বসবাসযোগ্য পরিবেশ সম্পর্কে শিক্ষার্থীরা দেশের সরকারের কাছে দাবী করে এসকল দুর্নীতির বিষয়ে মাদ্রাসা সুপার মাওঃ আব্দুল গণির কাছে জানতে চাইলে তিনি বলেন ৩ জন পরীক্ষার্থীর প্রবেশ পত্র না দেওয়ার বিষয়টি স্বীকার করে নেন।