জলঢাকায় যুবলীগ নেতার গাড়ী চাপায় আহত ০৮ : দুইজনের অবস্থা আশংকাজনক
আসাদুজ্জামান, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারীর জলঢাকায় বুধবার বিকালে গাড়ীর নীচে চাপা পড়ে আট জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর নিজেই কার গাড়ী চালিয়ে বাড়ী ফেরার পথে জলঢাকা পৌর শহরের হাডওয়্যার বাজারে দাড়িয়ে থাকা একটি পিকআপের সাথে তার কার গাড়ীর ধাক্কা লাগে।এতে গাড়ীর গতি মুহুর্তে বেড়ে যায়।এবং পথচারীরা গাড়ী চাপা পড়ে আহত হয়।
আহতরা হলেন,নাজমা(৪০), সরোনী(২০), দোলন(২০),পুরুষোত্তম (৩৫),ফারুক(৩০),মমিনুল ইসলাম(৫০) রেজাউল করিম(৪০) ও শেফালী বেগম(২০)।
আবদুল ওয়াহেদ বাহাদুর জানান, আমি বাজার শেষে গাড়ীতে উঠি। হঠাৎ একটি অটো চার্জার এসে আমার গাড়ীর সামনে ধাক্কা দেয়।এতে আমি ব্রেক ফেল করি।যার ফলে এ দুর্ঘটনা ঘটে।
কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ শারমিন আফরোজ জানান, তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।পাঁচ জনের অবস্থা গুরুত্বর,তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।তবে দু’জনের অবস্থা আশংকাজনক।